ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দিল সোনালী ব্যাংক

শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ গ্যারান্টির আওতায় তিন মাসের ঋণ চুক্তির মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসিকে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি।

এর ফলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে পারবে ন্যাশনাল ব্যাংক। একই সঙ্গে গ্রাহকেরা তাদের আমানতের টাকা তুলতে পারবেন।

তিন মাস মেয়াদি এ ঋণের সুদের হার ১০ শতাংশ। ইতোমধ্যে ঋণের অর্থ লেনদেন সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংককে ওই অর্থ পরিশোধ করবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত