বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নূরুন্নাহার চৌধুরী।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. নূরুন্নাহার চৌধুরী বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব)।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
