মা তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না, বললেন আরিফিন শুভ

শেয়ার করুন

পবিত্র ঈদুল আজহার দিনে আজ প্রয়াত মাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। মায়ের কবর জিয়ারত শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুভূতি প্রকাশ করেন তিনি। শুভ লিখেন, ঈদ মোবারক মা। তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসে না তুমি বুঝতে পারো? এই যে তোমার সঙ্গে এত কথা বলি তুমি শুনতে পাও ওপর থেকে? সবাইকে ঈদ মোবারক। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের অনেকেই শুভর প্রতি সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি মা খাইরুন নেছাকে হারান আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে তিনি ছেলের সঙ্গেই ঢাকায় বসবাস করছিলেন। জানা গেছে, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন শুভর মা।


শেয়ার করুন

এই সম্পর্কিত